1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ”

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামে। মোহাম্মদ আলী ওই গ্রামের মছির উদ্দিনের ছেলে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, তালুক সাহাবাজ মৌজার দাগ ৮৪৪৬ ও খতিয়ান ১২৫৩ নম্বরের মধ্যে ৬ শতক জমি দীর্ঘদিন ধরে মছির উদ্দিনের মালিকানাধীন। এ জমি নিয়ে মৃত আব্দুল গফুরের ছেলে মকবুল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি জোরপূর্বক দখল ও হুমকির ঘটনায় গত বছর গাইবান্ধা আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন মছির উদ্দিন, যা বর্তমানে বিচারাধীন।

‎অভিযোগে বলা হয়, গত ৩ আগস্ট বিকেলে মকবুল হোসেন ও তার সহযোগীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এসময় তারা বাড়ির আঙিনার পাশের একটি টিনের ঘর ভেঙে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে এবং গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

‎এছাড়া আদালতের আদেশ অমান্য করে ৯ আগস্ট সকালে বিরোধপূর্ণ জমিতে হালচাষ ও ধানের চারা রোপণ করেন মকবুল হোসেন গং। খবর পেয়ে মোহাম্মদ আলী ট্রিপল নাইনে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে চারা রোপণ থেকে বিরত থাকার নির্দেশ দেয়।

‎সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির