1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত”

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৯ জন দেখেছেন

“মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ আগষ্ট) মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসনের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‍্যালী পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এসময় তিনি বলেন, যুব সমাজ একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। যুব সমাজের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এছাড়াও, তাদের মধ্যে দেশপ্রেম ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে। একটি দক্ষ যুব সমাজ একটি সমৃদ্ধশালী দেশ গঠনে অপরিহার্য। যুব সমাজ যত বেশি দক্ষ হবে দেশ তত সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। তাই যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।তবেই এগিয়ে যাবে যুবসমাজ, এগিয়ে যাবে দেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসান, সাংবাদিক হোসাইন আহমদ, রুপান্তর এর আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার এর কো-অর্ডিনেটর হাসান তারেক, রংধনুর সাতরং এর নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমদ উজ্জল, প্রশিক্ষনার্থী ঝুমা আক্তার, সুশান্ত লস্কর, সফল আত্মকর্মী হাসানুল বান্না সজীব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, প্রশিক্ষনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে সদর উপজেলার ১৭ জন যুবদের মধ্যে ১৯ লক্ষ ১০ হাজার টাকাসহ মৌলভীবাজার জেলায় সর্বমোট ৪০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনকারী প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র এবং ৩ জন সফল আত্মকর্মী যুব এবং ১ জন সফল সংগঠককে সফলতা সনদ বিতরণ করা হয়।

এছাড়াও গোমড়াস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে ৩৬ টি গাছের চারা রোপন করা হয় এবং যুবদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পুরো ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির