1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার কয়রায় বেড়িবাঁধে লবণ পানি উত্তোলনের অবৈধ পাইপ অপসারণ”

  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৬ জন দেখেছেন

“খুলনার কয়রায় বেড়িবাঁধে লবণ পানি উত্তোলনের অবৈধ পাইপ অপসারণ”

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

সুন্দরবন সংলগ্ন দক্ষিণ উপকুলীয় খুলনার কয়রা উপজেলায় বেড়িবাঁধ কেটে লবণ পানি তোলার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মহারাজপুর ইউনিয়নের ১৩-১৪/২ পোল্ডারের হোগলা বাজার থেকে দশহালিয়া পর্যন্ত এলাকায় বিশেষ অভিযানে ১১টি অবৈধ পাইপ অপসারণ করা হয়।
পাউবো সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বেড়িবাঁধ কেটে বা ছিদ্র করে নদীর লবণ পানি ঘেরে প্রবাহিত করছিল। এতে বেড়িবাঁধ দুর্বল হয়ে ভাঙনের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. সুলাইমান হোসেন বলেন, “বাঁধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি শুধু বাঁধ নয়, হাজারো মানুষের জীবনের জন্যও হুমকি।” তিনি আরও জানান, অবৈধ পানি উত্তোলনকারীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাউবো জানিয়েছে, বাঁধের নিরাপত্তা রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির