1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জে উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের  নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান”

  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৪ জন দেখেছেন

“মানিকগঞ্জে উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের  নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে JICA-STIRC প্রকল্পের কারিগরি সহযোগিতায় এবং লায়ন কর্পোরেশনের অনুদানে উপজেলা  সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের  নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বুধবার  (১৩ আগস্ট)  মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডেরা রিসোর্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে জেলার মোট ২৬ জন অংশগ্রহণ করেন।

জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (STIRC) প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষস্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-মানিকগঞ্জ কর্তৃক উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তাদের  জন্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক (ToT) প্রশিক্ষণের আয়োজন করা হয়। STIRC প্রকল্পের কর্মকর্তারা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল- শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  সচিব শ্রাবন্তী রায়, নিরাপদ খাদ্য বিষয়ক কনসালটেন্ট মিস মিনামি ওতা,  এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নূর-ই-আলম সোহাগ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে  প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির