1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৬ জন দেখেছেন

“গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান”

মোঃ আবিদ হাসান মুছা, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়ের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় সহকারী পরিচালক সোহেলসহ দুদকের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, পাসপোর্ট অফিসের আনসার সদস্য ও সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবি এবং দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে সেবা দেওয়ার অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী কয়েকটি দোকানে গিয়ে দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তথ্য সংগ্রহ করে।

তথ্যে উঠে আসে, কিছু দালাল বিশেষ সংকেত বা কোডের মাধ্যমে পাসপোর্টের ফাইল আনসার সদস্যদের কাছে পাঠায়, এবং এর বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়। গ্রাহকদের কৃত্রিম জটিলতা সৃষ্টি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, অফিসের আনসার কর্মকর্তা আবু তাহের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। আবেদন ফরম জমা থেকে শুরু করে পাসপোর্ট বিতরণ পর্যন্ত তার প্রভাব বিস্তৃত। অফিসের বাইরে তার এক ডজনেরও বেশি দালাল সক্রিয়ভাবে কাজ করছে।

দুদক টিম পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তবে তদন্ত শেষে শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির