1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার পাইকগাছায় ভুয়া পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“খুলনার পাইকগাছায় ভুয়া পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা”

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ভুয়া পেপসি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউপির কমলাপুর বাজারে। জানা গেছে, পাইকগাছা উপজেলার কমলাপুর বাজারে জনৈক আঃ হাকিম গাজি ভূয়া পেপসি কারখানা করে বিষাক্ত রং মিশ্রিত পেপসি বিক্রি করছে। এ খবর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে অবগত করেন।
এরই  প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বুধবার সকালে স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডলকে নিয়ে কমলাপুর বাজারে আঃ হাকিম গাজীর পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত উক্ত কারখানায় সরকার নিষিদ্ধ রং দিয়ে পেপসি তৈরি ও মিথ্যা লেভেল ব্যবহার করে পেপসি তৈরি করার অপরাধে আঃ হাকিম গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০০০/=(পাঁচ হাজার) টাকা জরিমানা  করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এছাড়াও পৌরসভার শিববাটী ৯ নং ওয়ার্ডের চা দোকানদারকে সিগারেটের বিজ্ঞাপন রাখার অপরাধে  ৫০০/= পাঁচ শত টাকা জরিমানা করেন এবং বিজ্ঞাপন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জী প্রমূখ।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির