1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর কর্মীরা!

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯৫ জন দেখেছেন

“পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রীর কর্মীরা”

এস.এম. ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)

মেয়াদ শেষ হওয়ার পরেও পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুতে টোল আদায় করছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান ‘সিএনএস কম্পিউটার নেটওয়ার্ক সিষ্টেম’- এর কর্মরত লোকজন।

জানা যায়, চলতি বছরের গত ৩১ শে জুলাই মেয়াদউত্তীর্ণ হওয়ার পরেও পায়রা সেতুতে সাবেক আইনমন্ত্রীর ‘সিএনএস কম্পিউটার নেটওয়ার্ক সিষ্টেম’ এর প্রতিষ্টানের লোকজন এখনো বহাল তবিয়তে রয়েছেন, তাই নতুন ঠিকাদারেরা এই টোল প্লাজায় যেতে ভয় পাচ্ছেন ৷

এই টোল প্লাজায় প্রতিদিন ৬ থেকে ৭ লক্ষ টাকা টোল আদায় হলেও নামে মাত্র সড়ক জনপদের অফিসে টাকা জমা দিচ্ছেন বলে জানা যায় ৷

সূত্র জানায়, সড়ক ও জনপদ অধিদপ্তরের একজন প্রকৌশলীর যোগসাজসে সাবেক ঠিকাদারের লোকজন এখনো পায়রা সেতু এলাকা দাপিয়ে বেড়চ্ছেন।

সিএনএস এর প্রজেক্ট ম্যানেজার মো. মাইনুল, এডমিন অফিসার মো. সোহেল,একাউন্টেন্ট মো. খায়ের ও মাসুদ আলমসহ ইমরান, রিয়াজ, আলামীন, তৌফিকুল, সুমন, রাব্বি, নয়ন, মেহেদী, নাইম, আবুল কালাম, সোয়েব, নাহিদ এবং সোয়েব এখনো টোল প্লাজায় টোল সংগ্রহ করে যাচ্ছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং স্থানীয় মাধ্যমে জানা যায়, পায়রা সেতুর টোল প্লাজা ব্যবস্থাপনায় বেশ কিছু সমস্যা দেখা গেছে। যার মধ্যে রয়েছে টোল আদায় নিয়ে বিতর্ক, সংঘর্ষ, এবং অর্থ লুটপাটের অভিযোগ।

সিএনএস-এর উপর ন্যস্ত করা এই দায়িত্ব তারা সফল ভাবে পালন করছেন না বলে এলাকাবাসী জানান।

২০২২ সালে শেষ দিকে তৎকালীন পটুয়াখালীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের পরিবারের কাছে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের নিয়ে বাকবিতন্ডা এবং মারামারির ঘটনাও ঘটে বলে সূত্র জানায়।

এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামিল হোসেন বলেন, ‘পূর্বের সিএনএস কম্পিউটার নেটওয়ার্ক সিষ্টেম পরিবর্তন করে আরএইচডির নিজস্ব সফটওয়্যারে টোল সংগ্রহ করা হচ্ছে।’

তবে সিএনএস এর মাধ্যমে কর্মরতদের পরিবর্তন করা হয়েছে কিনা এ বিষয়ে সঠিক কোন উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।

১ হাজার চার শত কোটি টাকা ব্যয়ে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায় পায়রা নদীর ওপর ১ হাজার ১৭০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে সড়ক বিভাগ। ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের সেতুটি ২০২১ সালের ২৪ অক্টোবর উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির