1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“‎জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

“‎জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ”
‎
‎ জবি প্রতিনিধি:

‎‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনেই নয়, বরং নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি রাইসুল ইসলাম নয়ন।
‎
‎সোমবার (১৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ছাত্র অধিকার পরিষদের জবি শাখা কতৃক আয়োজিত “জুলাই বিপ্লবের জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠানে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে সাংবাদিকতা করছে, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুসরণযোগ্য।”  তিনি আরো বলেন, বিপ্লব পরবর্তী সময়ে যদি জাতীয় সরকার গঠন হতো আর প্রতিটি রাজনৈতিক দলকে এক একটি মন্ত্রণালয়ের  দায়িত্ব দেওয়া সম্ভব হতো তবে জনগণ বুঝতে পারতো কোন মন্ত্রণালয়ে কত দুনীতি হয়েছে।,
‎
‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, “জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক ছাত্র প্রতিরোধ, যা দেশের ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জবির ছাত্ররা বারবার প্রমাণ করেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে জানে।”
‎
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  অগ্নিকন্যা ও নবীন শিক্ষার্থীরা। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের অগ্নিকন্যা সম্মাননা ও নবীন বরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন রায়হান হাসান রাব্বি ও সভাপতিত্ব করেন এ কে এম রাকিব।  ব্যতিক্রমী অনুষ্ঠানজুড়ে ছিল সম্মাননা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির