“সেনবাগে যোগদান করলেন দুই নারী কর্মকর্তা”
রফিকুল ইসলাম রিফাত চৌধুরী,বিশেষ প্রতিনিধি নোয়াখালী
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুনভাবে যোগদান করেছেন দুই নারী কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিরীন আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছেন নুর পেয়ারা বেগম।
নতুন দুই কর্মকর্তাকে সেনবাগবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সু-স্বাগতম। আশা করা হচ্ছে, তাঁদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় সেনবাগ উপজেলা প্রশাসনের উন্নয়ন ও জনসেবায় নতুন গতি আসবে।
Leave a Reply