“সোনাইমুড়ী উপজেলা সাবেক নির্বাচিত চেয়ারম্যানের অকাল মৃত্যুতে আমরা শোকহত”
রফিকুল ইসলাম রিফাত চৌধুরী,বিশেষ প্রতিনিধি
নোয়াখালী
সোনাইমুড়ী উপজেলার সাবেক নির্বাচিত চেয়ারম্যান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন কামালের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আজ (১৪ আগস্ট) ভোর ৬ টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
জনাব আনোয়ার হোসেন কামাল শুধু সোনাইমুড়ীর নেতা ছিলেন না, তিনি ছিলেন নোয়াখালী, সোনাইমুড়ী, চাটখিল ও সেনবাগের সাধারণ মানুষের অন্তরঙ্গ সঙ্গী, আস্থাভাজন মানুষ এবং প্রিয়ভাজন নেতা। তিনি সব সময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। গত ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের ভয়াবহ সময়ে তিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত এবং অসংখ্য মিথ্যা ও গায়েবি মামলার আসামি। তবুও তিনি বিন্দুমাত্র ভীত বা বিচলিত হননি। বরং রাজনৈতিক সততা, সাহস এবং দৃঢ়তার নজির স্থাপন করেছেন।
দলীয় কোন্দল নিরসনে, সাংগঠনিক ঐক্য রক্ষায় এবং গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে তার অবদান অনস্বীকার্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিএনপি ও গণতন্ত্রের রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। আজ, যখন দেশে দীর্ঘ দমবন্ধ পরিস্থিতি ভেঙে একটি রাজনৈতিক সুবাতাস বইতে শুরু করেছে, ঠিক তখনই তার প্রয়াণ আমাদের রাজনৈতিক সংগ্রাম এবং জাতীয়তাবাদী শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি- মহান আল্লাহ তায়া’লা যেন মরহুমের বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের যেন এই শোক বহন করার শক্তি দান করেন। আমিন।
Leave a Reply