1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেপ্তার ২”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

“চুনারুঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ গ্রেপ্তার ২”

আলাউদ্দিন,উপজেলা প্রতিনিধি,চুনারুঘাট, হবিগঞ্জ 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে চেরাগ আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মহদিরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মদিরকোনা গ্রামের একটি জমি নিয়ে তার আপন বোন নুরুন্নাহারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ঘটনার দিন সকালে চেরাগ আলী, মেরাজ মিয়া (৪৬) ও সমিজ আলী (৫০) ধানের চারা রোপণ করছিলেন। এসময় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত চেরাগ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মেরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে সমিজ আলী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে দ্বিতীয়বার হামলার চেষ্টা হয় বলে জানা গেছে। পরে পুলিশ সদর হাসপাতাল থেকে চুনারুঘাটের বাসুল্লাহ এলাকার অভিযুক্ত ইয়াছিন আহমেদ ওরফে জুলকাশ (২২) এবং মো. আকরাম (২২)কে আটক করে। চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, নিহত ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির