1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রামগড় উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“রামগড় উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ও পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রামগড় লেকপাড়ে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ঈসমাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রহিম বিশাল। সভায় স্বাগত বক্তব্য দেন পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া এবং প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্যাহ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলি সুজা, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মৎস্যজীবী দল সবচেয়ে অবহেলিত সংগঠন হলেও বিগত হাসিনা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।” তিনি জোর দিয়ে বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই উপজেলা ও পৌর ইউনিটের কমিটি গঠন করতে হবে। দলে কোনো দালাল, ভুঁইফোড় বা সুবিধাবাদীদের ঠাঁই দেয়া যাবে না। অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ২৯৮ নং আসনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়াকে সংসদ সদস্য নির্বাচিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির