1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণে হামলা ও লুটপাট, নারী-শিশুসহ আহত ৯”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণে হামলা ও লুটপাট, নারী-শিশুসহ আহত ৯”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং বাকিরা স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন।

‎ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে। আহতরা হলেন—ভুক্তভোগী মো. আবদুল আজিজ (৭০), তার স্ত্রী মোছাঃ মেহেনা বেগম (৬৫), ছেলে মো. মোকছেদ আলী (৩৮), মেয়ে মোছাঃ রোকছানা আক্তার (২৭), রুজিনা আক্তার রিয়া (২১), মোছাঃ রাজেকা আক্তার (২৯), নাতি মো. রেজওয়ান মিয়া (১৯), মো. রাকিব মিয়া (১০) ও মো. রাফি মিয়া (৭)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মেহেনা বেগম ২০০৩ সালের ২ অক্টোবর জামাল মৌজার এসএ রেকর্ডীয় মালিকের কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করেন। তখন থেকেই জমিটি তাদের দখলে ছিলো। পরে রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের মৃত বসন্ত বর্মণের ছেলে স্বপন বর্মন (৪৩) হঠাৎ জমিটির মালিকানা দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমা চলছে। বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে মামলা নং ৯২/২৫, ১৪৬/২৫, ৪৮২/২৫ এবং ৪৬১/২৪ বিচারাধীন রয়েছে।

‎ভুক্তভোগীর অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে স্বপন বর্মন লোকজন নিয়ে জমিতে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে বাধা দিলে আবদুল আজিজ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়।

‎এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে স্বপন বর্মনসহ একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনধিকার প্রবেশ করে টিনের বাউন্ডারি ও একটি ছাপড়া ঘর ভেঙে ফেলে, ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং টিনসহ মূল্যবান সামগ্রী লুটপাট চালায়। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির