1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মৌলভীবাজারে ডেসটিনি ২০০০ লিমিটেডের জরুরী সভায় ডিডাফ জেলা কমিটি গঠন।

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫৯ জন দেখেছেন

“মৌলভীবাজারে ডেসটিনি ২০০০ লিমিটেডের জরুরী সভায় ডিডাফ জেলা কমিটি গঠন।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

মৌলভীবাজারে ডেসটিনি ২০০০ লিমিটেডের জরুরী সভায় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেল ৫টায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের কোয়ান্টম ফাউন্ডেশন হলরুমে ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) জেলা আহবায়ক বশির আহমেদ হাজারীর সভাপতিত্বে ডিডাফ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন, বিনিয়োগকারীর টাকা প্রাপ্তির আলোচনা সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

বিনয় কান্তি দেবনাথ ও মোঃ আব্দুল বাছিত এর যৌথ উপস্থাপনা ও পরিচালনায় সভার শুরুতে সাবেক সেনা প্রধান জেনারেল এম,এ হারুনুর রশীদ স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মূল আলোচনায় ডেসটিনির বিনিয়োগকারীদের দুঃখ-দুর্দশা নিয়ে ১২ বছর অপেক্ষার কষ্টকথায় অংশগ্রহণ করেন আলোচকরা। পরে ডেসটিনি ২০০০ লিমিটেডের এম,ডি এবং চেয়ারম্যানের শারীরিক সুস্থাতার জন্য দোয়া কামনা করা হয়।

উপস্থিত সভ্যগণের সর্বসম্মতিক্রমে মোঃ বশির আহমদ হাজারীকে সভাপতি ও ডাঃ হিমাচল দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ডিডাফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বশীল সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক শিল্পী দেব, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক পবিত্র রঞ্জন পাল, কোষাধ্যক্ষ আশুতোষ দাশ, প্রচার সম্পাদক লিটন দেব, নির্বাহী সদস্য- বিশ্বজিৎ দেব, অচিন্ত দে, ডাঃ সৈয়দ কামরুজ্জামান, নকুলেশ্বর দেবনাথ, পান্না কান্তি পাল, শরীফুল হাসান, প্রণয় কুমার ধর, মোঃ ফয়জুল ইসলাম, মোঃ বদরুল ইসলাম, সৈয়দা মেহেরুন নেছা, রুবিনা আক্তার, শুক্লা রানী দেব ও কামরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির