1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা’ এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা”

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬১ জন দেখেছেন

“চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা’ এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা”

চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং বাজার মনিটরিং ও অবৈধ মাটি কাটা রোধে সাহসী ভূমিকা রাখায় চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে চন্দনাইশ প্রেস ক্লাব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দোহাজারী পৌরসভা হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

বক্তারা বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে, বাজার মনিটরিং, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কাটা রোধসহ সকল প্রকার অন্যায় ও অনিয়ম বন্ধে তার দুঃসাহসিক ও প্রশংসনীয় ভূমিকার জন্য তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ এবং সাধারণ সদস্য মোঃ লোকমান হাকিম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমাকে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।##

ছবির ক্যাপশনঃ চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এর বদলিজনিত বিদায়ে উপলক্ষ্য বিদায় সংবর্ধনায় সম্মাননা স্মারক প্রদান করছেন চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির