“সেনবাগ ফাজিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য তালিকা অন্তর্ভুক্তি হয়েছেন ‘লায়ন সৈয়দ হারুন এমজেএফ’ সাহেব।”
রিফাত,উপজেলা প্রতিনিধি,সেনবাগ,নোয়াখালী
সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের কৃতি সন্তান, মরহুম সৈয়দ রুহুল আমিন সাহেবের একমাত্র পুত্র-Topstar Group – টপস্টার গ্রূপ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং সৈয়দ হারুন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেব বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যেমে সেনবাগের সর্বস্তরের মানুষের ভালোবাসার মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্প্রতি তিনি ২ (দুই) লক্ষ টাকা পে-অর্ডারের মাধ্যমে মাদ্রাসার আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেন।
উক্ত পে-অর্ডারের কপি সেনবাগ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন সাহেবের নিকট হস্তান্তর করেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের পক্ষ থেকে-
সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী মোঃ আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা জমিয়াতুল মোদার্রেসিনের সভাপতি মোহাম্মদ আমিরুজ্জামান, সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
লায়ন সৈয়দ হারুন এম,জে,এফ সাহেবের শিক্ষানুরাগ, সমাজসেবার দৃঢ় মনোভাব এবং উদারতা নিঃসন্দেহে শিক্ষানুরাগী মহল ও তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
Leave a Reply