1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শহীদ আল্লামা সাঈদীর (রহঃ) শাহাদাৎ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“শহীদ আল্লামা সাঈদীর (রহঃ) শাহাদাৎ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

হাবিব খান, উপদেষ্টা কিশোরগঞ্জ 

প্রেস বিজ্ঞপ্তিঃ বিশ্ব নন্দিত মোফাস্সিরে কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী (রহঃ) হুজুরের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের আইয়ুব আলী হোটেলে জেলা সাংগঠনিক সম্পাদক ও পৌর সভাপতি মু. হাবীবুর রহমান খানের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা সেক্রেটারী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। বক্তারা শহীদ আল্লামা সাঈদীর (রহঃ) জীবনের বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে স্মৃতিচারণ করেন। সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর সহ-সভাপতি শহিদুর রহমান হিরন, মোঃ নূরুল হক, পৌর সহসাধারণ সম্পাদক এহসানুল হক নাঈম, পৌর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সেলিম মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি ডাঃ মিজানুর রহমান, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ হাসিবুল হোসাইন, জামায়াত নেতা ডা. মহসিন আহমদ, পীরজাদা মিজানুর রহমান, শ্রমিক নেতা শরিফুল ইসলাম, নজরুল ইসলাম, মোঃ কুতুব উদ্দীন, ছাত্রনেতা রকিবুল হাসান প্রমূখ। সভা শেষে শহীদ আল্লামা সাঈদী, শহীদ ছাত্রনেতা আব্দুল মালেক সহ জামায়াতের শহীদ শীর্ষ নেতৃবৃন্দ ও চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের জন্য মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির