“সুন্দরগঞ্জে জন্মাষ্টমী মহোৎসব উদযাপন”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বনাঢ্য ল্যারী ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সুন্দরগঞ্জ কেন্দ্রীয় মন্দির থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ এবং উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এ সময় বক্তারা জন্মাষ্টমীর মহাত্ম্য তুলে ধরে সমাজে ন্যায়, সত্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দিরে ভক্তদের অংশগ্রহণে পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
Leave a Reply