1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি” রিদোয়ানকে উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি। শিক্ষকতা পেশা শেষে মানবসেবার ব্রত: ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ মাস্টার মোক্তার হোসেন” বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

“বারপাড়া ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে পুর্নবহালের দাবী ইউনিয়নবাসীর”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“বারপাড়া ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে পুর্নবহালের দাবী ইউনিয়নবাসীর”

আল রোকন কুমিল্লা জিলা প্রতিনিধি

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাস্থ ৩নং বারপাড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পনের দাবী জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের বরাবরে লিখিত আবেদন জানান ইউনিয়ন বাসী। উক্ত ইউনিয়ন থেকে মাজহারুল ইসলাম ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোণীত নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগনের ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। তিনি অত্যন্ত ন্যায়-নিষ্ঠা ও সততার সহিত এলাকাতে উন্নয়ন মূলক কাজকর্ম করে জনগনের মনে জায়গা করে নিয়েছেন। তিনি গরীব দুঃখী জনগনের বন্ধু। অতি অল্প দিনের মধ্যেই মাজহারুল ইসলাম মানিক ৩নং বারপাড়া ইউনিয়নের প্রায় সবকয়টি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগাতে সামর্থ্য হয়েছেন। তিনি নৌকা নয় আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে নৌকা মার্কার প্রার্থীকে হারিয়েছেন।
বি.এন.পি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই তাহার পুরো পরিবারও তিনি নিজে একজন বি.এন.পির সমর্থিত নিবেদিত প্রাণ। যাহা পুরো ইউনিয়নবাসী তথা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জনগন অবগত রয়েছেন। তিনি যখন চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন তখন ফ্যাসিবাদী আওয়ামীলীগের প্রার্থী প্রতিহিংসার বসবতী হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে ভয়ভীতিতে রাখতেন। ৩ং বারপাড়া ইউনিয়ন বাসীর উন্নয়ন মুলক কাজের জন্য তৎকালীন ফ্যাসিবাদী এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন মিটিং অংশগ্রহন করতে হতো। মাজহারুল ইসলাম মানিকের পারিবারিক ভাবে তিনি ও তাহার পুরো পরিবার পুর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত বি.এন.পি কে সমর্থন করে আসিতেছেন। সরকার হতে বরাদ্দকৃত অর্থ ও মালামালের প্রতি তার কোন লোভ লালসা ছিলনা। এলাকার উন্নয়ন হলো তার মূল লক্ষ্য। সরকারি বরাদ্ধের সাথে প্রয়োজনে ব্যক্তিগত ভাবেও আর্থিক যোগানে সামর্থ্যবান একজন সৎ ও যোগ্য চেয়ারম্যান তিনি। তাই এলাকাবাসীর জোড়ালো দাবি তাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে পাওয়ার।
এলাকাতে কতিপয় চিহ্নিত কুচক্রি মহল স্বার্থের টানে হিংসা পরায়ন হয়ে ভিত্তিহীন কিছু অভিযোগ এনে বারবার তার বিরোধিতা করে আসছেন। তাই বর্তমান বারপাড়া ইউনিয়ন এবং উপজেলা বি.এন.পি’র নেতাকর্মী সহ পুরো ৩নং বারপাড়া ইউনিয়নের জনগন কুমিল্লা জেলাপ্রশাসক ও উপজেলা প্রশাসনের বরাবরে চেয়ারম্যান বহাল রাখার দাবীতে লিখিতভাবে দরখাস্ত করেন জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির