1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১২ জন দেখেছেন

“রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান”

সাখাওয়াত হাসান (বিজয়)দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

শনিবার (১৬ আগস্ট) ভোররাত আড়াইটার দিকে ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এক মাস ধরে গোয়েন্দা নজরদারির পর চালানো এ অভিযানে আটক হন স্থানীয় কোচিং সেন্টার “ডক্টর ইংলিশ”-এর মালিক ও ইংরেজি শিক্ষক মোন্তাসেবুল আলম আনিন্দো, এছাড়া আরও দুজন—মো. রবিন ও মো. ফয়সাল।

অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

এর মধ্যে রয়েছে—৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, ৭টি বিদেশি ধারালো ডেগার, ৫টি ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, ৬টি কম্পিউটার সেট, নগদ টাকা ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে)।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটককৃত আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা।এ ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো আরও গভীর তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির