1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কয়রার বাগালী গ্রামের রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় জনদুর্ভোগ চরমে সংস্কারের দাবি”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৯৮ জন দেখেছেন

“কয়রার বাগালী গ্রামের রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় জনদুর্ভোগ চরমে সংস্কারের দাবি”

মোক্তার হোসেন, খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালীর রাস্তাটি দীর্ঘ বছরের পর বছর সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।।বড় বড় গর্তে রাস্তাটি যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। স্থবির হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়দের অভিযোগ খানাখন্দে ভরা বেহাল দশার এই রাস্তাটি দীর্ঘ সময় পার হলেও শুরু হয়নি সংস্কার কাজ। রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি স্থানীয়দের।
সরেজমিনে সড়কে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বাণিজ্যিক কেন্দ্র ঘুগরাকাটি বাজার হতে বাগালী লঞ্চ ঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এই সড়কে ইট উঠে খানাখন্দে পরিনত হয়েছে। এতে এলাকার সর্বস্তরের জনসাধারণের চলাচলে চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে।।সড়কের অভিমুখে একটি কাঁচা রাস্তা।দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত রাস্তাটি পাকা হয়নি।এই সড়কের পাশ দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়,মসজিদ ও মাদ্রাসা রয়েছে।দুর -দুরান্ত থেকে অনেক কোমলমতি স্কুলগামী শিক্ষার্থীদের এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়। গর্তে পড়ে বই পুস্তক ভিজে দুর্ভোগ পোহাতে হয়। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার দাবি সর্বস্তরের জনসাধারণের।একাধিক শিক্ষার্থীরা সংবাদ প্রতিনিধিকে জানান, আমরা একটি নদী পার হয়ে লালুয়া বাগালী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে যাই ,যখনই সড়কে পা রাখি কাঁচা রাস্তা, রাস্তাটি বড় বড় গর্তে মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। প্রায় সময় দুর্ভোগ পোহাতে হয়। সময় মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারিনা। মাঝে মধ্যে গর্তে পড়ে বই পুস্তক নষ্ট হয়ে যায়।ফিরে যেতে হয় বাড়ীতে। বিদ্যালয়ে যেতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করার জন্য সড়ক ও জনপথের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ ও দাবি জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অবিহিত করেও কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।সড়কটির কোনো সংস্কার না হওয়ায় অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত।এই রাস্তাটি ব্যবহার করে প্রতিনিয়ত চলছে স্কুল- কলেজগামী শিক্ষার্থী, মুর্মুষ্য রোগী, ব্যবসায়ী, কৃষক,যাত্রী ,পণ্যবাহী, যানবাহন চালক ও পথচারী। একটু বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। চলাচল বন্ধ হয়ে পড়ে।আমাদের প্রাণের দাবি জনদুর্ভোগ বিধায় দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য সড়ক- জনপথের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে।
একজন পল্লী চিকিৎসক দুঃখ প্রকাশ করে জানান,আমরা তো প্রতিবার ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করি, নির্বাচিত প্রতিনিধিরা রাস্তা সংস্কার করে দিবে বলে আশ্বাস দিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় তারা রাস্তা সংস্কার কাজ করে না। আমাদের এ দুর্ভোগ দেখবে কে। তিনি আরও বলেন,সময় এসেছে এখন আমাদের জনদুর্ভোগ বিবেচনা মনে করে রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে মাষ্টার আসমাউল হোসেন জানান,দেশ স্বাধীনের পর থেকে এ রাস্তাটি জরাজীর্ণ ।চরমভাবে দুর্ভোগের শিকার হয়ে আসছে এলাকার সর্বস্তরের জনসাধারণ। বিশেষ করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।সময় মতো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। জনদুর্ভোগ বিধায় ,উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে, রাস্তাটি দ্রুত সংস্কার করার জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য শাহ আলম জানান, দীর্ঘ দিন ধরে বাগালী লঞ্চ ঘাট থেকে ঘুগরাকাটি বাজার পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিশেষ করে স্কুল- কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত সংস্কার করে জনসাধারণের চলাচলে উপযোগী করার দাবি জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির