1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন

“মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন”

আল মামুন ,মানিকগঞ্জ প্রতিনিধি:

গাজীপুরের আলোচিত হত্যাকাণ্ড সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ আগষ্ট  বেলা ১০.০০ টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন মিয়া পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন-দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান,সহ-সভাপতি মো. নুরুল ইসলাম,দপ্তর সম্পাদক মো. জহির মাহমুদ,সাংস্কৃতিক বিষয়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মাহবুব আলম রাসেলের সঞ্চালনায় বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির