1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কেরানীগঞ্জে সৎ ছেলেকে অপহরণের পর হত্যা”

  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন

“কেরানীগঞ্জে সৎ ছেলেকে অপহরণের পর হত্যা”

রাফি বিশেষ প্রতিনিধি ঢাকা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাকিব (১৪) নামের এক কিশোরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ পিতা আজহারুলের বিরুদ্ধে। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে চুনকুটিয়া বউবাজার এলাকার মোশারফ মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাকিব সাতক্ষীরার ফিরিঙ্গি থানার গাভা গ্রামের খাইরুল সরদারের ছেলে। সে মায়ের সঙ্গে কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকায় ভাড়া বাসায় থাকত।

রাকিবের মা তফুরা খাতুন জানান, প্রথম স্বামী খাইরুল সরদারের সঙ্গে সংসার ভাঙনের পর তিনি আজহারুলকে বিয়ে করেন। কিন্তু সংসারে শান্তি না থাকায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষ পর্যন্ত তিনি আজহারুলকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আজহারুল দুদিন আগে রাস্তা থেকে রাকিবকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

“মুক্তিপণের টাকা দিতে না পারায় আজ সকালে আজহারুল ফোন করে জানায়, আমার ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের ভেতর আছে। পরে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর রাকিবের মরদেহ পড়ে আছে,” বলেন শোকাহত তফুরা খাতুন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত রাকিবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত আছে,” যোগ করেন ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির