1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“মনোহরদী প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের কমিটি গঠন”

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ জন দেখেছেন

আমিনুল ইসলাম জনি 

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রাইভেট মাদরাসা ঐক্য পরিষদের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো কমিটি গঠন করা হয়েছে।

গতকাল মনোহরদী বাসস্ট্যান্ডস্থ আল মাহমুদ আইডিয়াল মাদরাসায় এক জরুরী বৈঠকে প্রিন্সিপাল /পরিচালকসহ সর্বসম্মতিক্রমে সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করতে নতুন কমিটি গঠন করেন।

মারকাযুল কুরআন ইন্টাঃ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা নুরুল ইসলাম বাচ্চু সাহেবকে প্রধান উপদেষ্টা ও ইক্বরা ইসলামী ক্যাডেট একাডেমীর পরিচালক জনাব শাহজাহান মোল্লা হারুন এবং তা’মীরুল উম্মাহ ইন্টাঃ মাদরাসার সভাপতি জনাব মোঃ জাকির হোসেন স্যারকে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়।

আল মাহমুদ আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মাদ আনোয়ার শাহকে সভাপতি ও মনোহরদী মডেল হিফজুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী রাশেদুল হাসান তানিমকে সাধারণ সম্পাদক করা হয়।

সওতুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইফতেখার, আল ফোরক্বান কওমী মাদরাসার প্রিন্সিপাল মুফতী উবায়দুল্লাহ শ্রীপুরী ও আস-সুন্নাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শফিকুল ইসলামদ্বয়কে সিনিয়র সহসভাপতি ও চকমাধবদী ইসলামিয়া মাদরাসার মুহতামীম মাওলানা মোস্তফা আল গাজীকে সহসভাপতি নির্বাচিত করা হয়।

দারুল কোরআন মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম শাহিনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তাকওয়া হিফজুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ যোবায়েরকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইক্বরা ইসলামী ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল হাফেজ ক্বারী তবিবুর রহমান ও সহঃ সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাহমিদুল কোরআন ইন্টাঃ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ বোরহান উদ্দিন।

শিক্ষা বিষয়ক সম্পাদক পদে তা’মীরুল উম্মাহ ইন্টাঃ মাদরাসার পরিচালক জনাব মোঃ ওয়াহিদুল্লাহ স্যার নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে আল মাহমুদ আইডিয়াল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মশিউর রহমান বিপ্লব, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে মনোহরদী মডেল হিফজুল কুরআন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ রাসেল আরমান নির্বাচিত হয়েছেন।

আল্লাহ পাক সকলকে এক ও নেক হয়ে কাজ করার তাওফিক দান করুক, আমাদের কিছু কার্যক্রম শীঘ্রই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ, সে পর্যন্ত সংগঠনটির জন্য সবাই দু’আ চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির