“হোমনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মো:আল-আমিন,স্টাফ রিপোর্টার।
কুমিল্লার হোমনায় পুলিশ বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
জানা যায়, সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হোমনা থানার এসআই (নিরস্ত্র) জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে হোমনা উপজেলার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার ব্রিজের মুখে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ঢাকা মেট্রো ন-১২-৭৮২৭ নম্বরের একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মোঃ সুজন (২০), পিতা-মৃত বারেক, মাতা-জোসনা বেগম, গ্রাম-ছাতিয়ানী, ডাকঘর-ব্রাহ্মণপাড়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় হোমনা থানায় মামলা নং-১০, তারিখ-২৫.০৮.২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply