“দাউদকান্দিত উপজেলা মৎস্যজীবী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন”
আল রোকন দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দিত উপজেলা মৎস্যজীবী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাছরীন আক্তার।
মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলার সহাকারী কমিশনার(ভূমি) রেদওয়ান ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার মৎস্যজীবী দলের সংগ্রামী আহবায়ক মোঃ লিয়াকত আলী খান। দাউদকান্দি উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সাগর প্রধান ও সদস্য সচিব মোঃ হাসান আলী ভুঁইয়া ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ও মোহাম্মদপুর ইউনিয়ন মালিগাঁও ইউনিয়ন ইলিয়টগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন মারুকা ইউনিয়ন পদুয়া ইউনিয়ন গোয়ালমারী ইউনিয়ন ও দাউদকান্দি পৌর মৎস্যজীবী দলের আল রোকন ও কামরুল হাসান, জামাল হোসেন, আলাউদ্দিন ও মনির হোসেন মৎস্যজীবী দাউদকান্দি উপজেলা ও পৌর মৎস্যজীবী দল দলের দুর্দিনে লড়াকু সৈনিক ও ত্যাগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply