“সুন্দরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির কার্যক্রম চালানোর খবর ভিত্তিহীন”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিএনপির সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম চালানোর খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানা গেছে।
গত ২৬ ও ২৭ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হলেও সেগুলো ছিল শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত রুম কিংবা স্থানীয় বাজারভিত্তিক স্থানে সীমাবদ্ধ। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান কার্যক্রম চলেছে। শিক্ষকরা নিয়মিত পাঠদান পরিচালনা করেছেন এবং শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠ গ্রহণ করেছে।
ছাপড়হাটী এস.সি. উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ফাহিম কবির জানান,২৬ তারিখ সকাল ১০টায় আমাদের স্কুলে বিএনপির প্রোগ্রাম শুরু হয়। তারা অব্যবহৃত একটি কক্ষে বসেন। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে যথাসময়ে আমাদের ক্লাস শুরু হয়। বিএনপির প্রোগ্রামে আমাদের পাঠদান কোনোভাবেই ব্যাহত হয়নি।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষও নিশ্চিত করে জানান, বিএনপির প্রোগ্রামের জন্য বিন্দু মাত্র শিক্ষার্থীদের পাঠদানে কোনো ধরনের প্রভাব পড়েনি।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মী , শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার দুঃখজনক ।
Leave a Reply