1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যা, ঘাতক সাইফুল গ্রেপ্তার”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে দাদী-ফুফুকে নৃশংসভাবে হত্যা, ঘাতক সাইফুল গ্রেপ্তার”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগান টিলায় ঘটেছে হৃদয়বিদারক হত্যাকাণ্ড। এক রাতের ব্যবধানে প্রাণ হারিয়েছেন একই পরিবারের দুই নারী—৮৮ বছরের আমেনা খাতুন ও তার মেয়ে রাহেনা আক্তার (৪০)। এ ঘটনা ঘটে ২০ আগস্ট থেকে ২১ আগস্ট রাতের মধ্যে ভিকটিমদের নিজ বসতঘরে।

রামগড় থানার মামলা নং ০৪, তারিখ ২২ আগস্ট ২০২৫ খ্রি., দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার বাদী নিহত রাহেনার একমাত্র ছেলে মো. হাসান (২০)।

কীভাবে ঘটল হত্যাকাণ্ড

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আসামি সাইফুল ইসলাম (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামের বাসিন্দা। বর্তমানে সে চট্টগ্রামের ভূজপুর থানার শিকদারখীল এলাকায় কেয়ারটেকার হিসেবে কাজ করেন।

ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে আসে এবং টাকা চাইতে গিয়ে গালমন্দের শিকার হয়। এতে ক্ষুব্ধ হয়ে সে হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে ঘরে থাকা বাঁশ কাটার দা নিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তারের ঘরে গিয়ে গলায় কোপ দেয়। ঘটনাস্থলেই মারা যান রাহেনা। এরপর একইভাবে দাদী আমেনা খাতুনকেও হত্যা করে।

হত্যার পরের ঘটনা

নৃশংস হত্যাকাণ্ডের পর সাইফুল রাহেনার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চট্টগ্রামের ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর বাজারে পালিয়ে যায় এবং মাত্র ৪০০ টাকায় নুরুল আলম নামের এক দোকানদারের কাছে বিক্রি করে।

আলামত উদ্ধার ও গ্রেপ্তার

পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা এবং নিহতের মোবাইল উদ্ধার করেছে। পাশাপাশি আসামি সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির