“যুবলীগ নেতা আটক শ্রীমঙ্গলে এক প্রবাসীকে কুপিয়ে আহত”
রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
শ্রীমঙ্গলে এক প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘিরপার এলাকায়।
জানা যায়,বুধবার সকালে ওই এলাকার মৃত আলতাফুর রহমানের ছেলে মুহিবুর রহমান আখলিছ তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য কাজী ফরিদ উদ্দিন তাকে দা দিয়ে কুপিয়ে মাথায়,হাতে ও শরীরের বিভিন্ন স্হানে কুপিয়ে মারাত্মক আহত করে।
আহত আখলিছকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে পুলিশ ৯৯৯ থেকে খবর পেয়ে যুবলীগ নেতাকে তার বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানা যায়।
সৌদী আরব প্রবাসী আখলিছ মিয়া তার ক্রয়কৃত জায়গায় বাড়ী ও বাওয়ান্ডারী দেওয়াল নির্মাণের উদ্যোগ নিলে যুবলীগের ওই নেতা দীর্ঘ দিন থেকে বাঁধা প্রদান করে চাঁদা দাবী করছে বলে জানা যায়। যুবলীগের ওই নেতা আখলিছকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। হাসিনা পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর যুবলীগের ওই নেতা এলাকায় বেপরোয়া হয়ে ওঠেছেন বলে এলাকাবাসী জানান।
এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবে আখলিছ মিয়ার সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু এ খবর পেয়ে যুবলীগের ওই নেতা আখলিছের ওপর ক্ষিপ্ত হয়ে এমন আক্রমণ করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান ঘটনার পরপর আমরা ফরিদ উদ্দিনকে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Leave a Reply