1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সিরাজগঞ্জে রাসূল (সা) কে কুটুক্তি করায় যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন

“সিরাজগঞ্জে রাসূল (সা) কে কুটুক্তি করায় যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী”

আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় রাসুল (সা) কে অবমাননার অভিযোগে এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

পরে দুপুরের দিকে ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক। এজাহারে তিনি বলেন, ‘বুধবার রাতে ওই যুবক আমার ভ্যানে করে বাড়িতে যাচ্ছলেন। কথাবলার একপর্যায়ে তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শোনার পর আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। এরপর সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বেলকুচি থানায় মামলা দায়ের করি।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায়  দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা দেখা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির