1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পঞ্চগড় সদরের তিন মাইল নামকস্থানে মাইক্রোবাসের ধাক্কায় ইজি-বাইকের ২ যাত্রী নিহত ও আহত ৩ জন”

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“পঞ্চগড় সদরের তিন মাইল নামকস্থানে মাইক্রোবাসের ধাক্কায় ইজি-বাইকের ২ যাত্রী নিহত ও আহত ৩ জন”

মোঃ রাহাত হোসেন রাফি পঞ্চগড়।

পঞ্চগড় :  পঞ্চগড়ে মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পরে পঞ্চগড় সদর উপজেলার, তিন মাইল নামক এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫) জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুল সালাম এর ছেলে ইয়াসিন আলী (৭)।

আহতরা একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান,  ইজি-বাইকে চড়ে ভুক্তভোগীরা পঞ্চগড় শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন।

তিন মাইল নামক এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে ইজি-বাইকের যাত্রীরা আহত হয়ে মাটিতে লুটিযে পড়ে।

তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ আলী ও  শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

এ ছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ডিবি পুলিশের মাইক্রোবাসটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সরাসরি সামনে থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে ডিবি পুলিশের গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ বলেন, দুর্ঘটনার শিকার ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তাদের মধ্যে ২ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির