“ঘিওরে নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
“নদী ভাঙ্গন ঠেকাও এলাকাবাসীকে বাঁচাও”। ঘিওর পূর্ব পাড়া, মাইলাগী, বৈলট, বাটরাকান্দি এলাকাবাসীর চলাচলের একমাত্র পথ ঘিওর পূর্বপাড়া নদী সংলগ্ন পাকা রাস্তা নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কতৃক যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানিয়ে নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ।
রবিবার ৩১ আগষ্ট সকালে ঘিওর উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে এলাকাবাসী।
মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, ঘিওর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু, ঘিওর উপজেলা প্রতিবন্ধী উন্নয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন চিশতী ও সাইদুর রহমান।
এসময় বক্তারা অবিলম্বে রাস্তা মেরামতসহ নদী ভাঙ্গন প্রতিরোধ ও প্রতিকারের দাবি জানান।
Leave a Reply