1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জাবান হোটেলে হামলা: মদ বিক্রি না করায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ”

  • আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন

“জাবান হোটেলে হামলা: মদ বিক্রি না করায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ”

আব্দুল্লাহ আল ফয়সাল বিশেষ প্রতিনিধি

টঙ্গীর একমাত্র তিন তারকা হোটেল জাবানে মদ বিক্রি করতে অস্বীকার করায় হোটেল কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীরা এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর স্টেশন রোডে অবস্থিত জাবান হোটেলটি দেশি-বিদেশি অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। এটি স্থানীয় কর্মসংস্থান এবং সরকারি রাজস্ব বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।
গত বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ভোর আনুমানিক ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে, উত্তরা থেকে ছয়জন পুরুষ ও একজন নারী হোটেলে আসে। তারা প্রথমে নাস্তা করার কথা বলে হোটেলের ১০ তলার রেস্তোরাঁয় যায়। এরপর সেখান থেকে তারা জোরপূর্বক ৯ তলার বার কাউন্টারে প্রবেশ করে এবং নির্দিষ্ট সময়ের পর বিদেশি হুইস্কি দাবি করে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় এবং একই কক্ষে ৬ জন পুরুষ ও একজন নারীকে থাকার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে তারা মদ বিক্রি করতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা হোটেলের ম্যানেজার আজিজ ও অন্যান্য কর্মচারীদের ওপর হামলা চালায়। মারধরের পর তারা কাউন্টার থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় হোটেলের আইটি ম্যানেজার মো. রাকিব হাসান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আজাদ (২৯), মো. রিমন (৩৮), জাহিদ (৩২), সুব্রত (৩০), রোজা (২৫) সহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
একাধিক সূত্রের দাবি, হামলাকারীরা সিলেটের বাসিন্দা এবং তারা প্রায়শই ঢাকার গুলশান, বনানী ও উত্তরায় বিভিন্ন বারে যাতায়াত করে। তাদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান করে মাতলামি ও রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে।
অভিযুক্তদের একজন মো. রিমন জানান, তারা সেদিন সকালে নাস্তা করার জন্য জাবান হোটেলে গিয়েছিলেন। তবে হোটেলের পরিচালক সায়মন বলেন, তাদের রেস্তোরাঁয় সকালে কোনো নাস্তা বিক্রি হয় না। তার মতে, হোটেলের সুনাম নষ্ট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।
টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে মো. রিমন নিজেকে ব্যবসায়ী দাবি করে বলেন, তিনি কেন টাকা ছিনিয়ে নেবেন? তিনি আরও জানান, তারাও এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির