1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“তিন লক্ষ টাকার মেধাবৃত্তি ঘোষণা: রংপুরে কিশোরকণ্ঠের প্রতিযোগিতা কার্যক্রম উদ্বোধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“তিন লক্ষ টাকার মেধাবৃত্তি ঘোষণা: রংপুরে কিশোরকণ্ঠের প্রতিযোগিতা কার্যক্রম উদ্বোধন”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি, রংপুর

রংপুর জেলা শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” এর রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ দিতে এ পরীক্ষায় মোট তিন লক্ষ টাকা সমমূল্যের মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান ফিরোজ মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে। সেই উদ্দেশ্যেই কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, কিশোরকণ্ঠ শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটিয়ে তাদেরকে ভবিষ্যতের আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে।

অনুষ্ঠানে জানানো হয়, রংপুর জেলার সব স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য সৌজন্য ফি ধরা হয়েছে ১৫০ টাকা। নিবন্ধন কার্যক্রম চলবে ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলা শাখার ভাইস চেয়ারম্যান হামিদুল ইসলামসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির