1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“কয়রায় স্বাস্থ্যসেবা সংকট নিরসনে মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“কয়রায় স্বাস্থ্যসেবা সংকট নিরসনে মানববন্ধন”

মো: মাহমুদুর রহমান, বিশেষ প্রতিনিধি, খুলনা

দক্ষিণ উপকূলীয় কয়রায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যত অচল হয়ে পড়েছে। অনুমোদিত ৫০ শয্যার হাসপাতাল বর্তমানে মাত্র ১৯ শয্যার পরিত্যক্ত ভবনে সীমিত সেবা দিচ্ছে। প্রায় তিন বছর ধরে সিজারিয়ানসহ সব ধরনের অপারেশন বন্ধ রয়েছে। প্যাথলজি, এক্স-রে ও আলট্রাসোনোগ্রাফির মতো জরুরি সেবা না থাকায় রোগীদের বাধ্য হয়ে খুলনায় যেতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুই দিক থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও জানান, হাসপাতালে কোনো নারী চিকিৎসক নেই। গাইনী, মেডিসিন ও সার্জারি বিভাগে কনসালট্যান্টের পদ থাকলেও চিকিৎসকরা কর্মস্থলে অবস্থান করেন না। অনেক সময় খুলনা থেকে এসে নামমাত্র চিকিৎসা দিয়ে ফিরে যান, অথচ পূর্ণ বেতন নেন। মাত্র কয়েকজন মেডিকেল অফিসারের ওপর হাজার হাজার মানুষের চিকিৎসার দায়িত্ব বর্তেছে, যা কার্যত অসম্ভব।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রসবকালীন জরুরি অবস্থায় সেবা না পাওয়ায় অনেক নারী জীবন ঝুঁকিতে পড়ছেন। উপস্থিত এক ভুক্তভোগীর স্বজন অভিযোগ করে বলেন, “যথাসময়ে চিকিৎসা পেলে আমার বোনের প্রাণ রক্ষা করা যেত।”

অংশগ্রহণকারীরা আরও জানান, কয়রা সদরের একমাত্র উপ-স্বাস্থ্য কেন্দ্র জনবল ও অবকাঠামোগত সমস্যায় বহুদিন ধরে বন্ধ পড়ে আছে। ৩১ শয্যার একটি ভবনও ব্যবহার অযোগ্য হয়ে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এমনকি ২০২২ সালে বরাদ্দ পাওয়া নতুন ভবনের নির্মাণকাজও বছরের পর বছর অচল হয়ে আছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তরিকুল ইসলাম। তিনি কয়রার স্বাস্থ্যখাত উন্নয়নে সাত দফা দাবি তুলে ধরেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিন, কয়রা প্রেসক্লাব সভাপতি মাস্টার সদউদ্দিন আহমেদ, মানবাধিকার ব্যুরোর নির্বাহী সদস্য প্রভাষক নুরুজ্জামান, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সুন্দরবন চ্যারিটির চেয়ারম্যান আবুল হাসান, বিলিভারস এইডের পরিচালক মেজবাহ উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, গণধিকার পরিষদের সভাপতি ইয়াসিন, কয়রা ব্লাড ব্যাংকের সম্পাদক আলিম, আকিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনটি সঞ্চালনা করেন কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর প্রতিনিধি মো. ইমতিয়াজ উদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির