1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“প্রতাপনগর পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত”

  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“প্রতাপনগর পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত”

রহমাতুল্লাহ, খুলনা শহর প্রতিনিধি

স্থানীয় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতাপনগর পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সদ্য প্রতিষ্ঠিত খুলনাস্থ প্রতাপনগর পরিবার এর আয়োজনে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) ত. ম. রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন, প্রধান শিক্ষক শেখ মো. রফিকুল ইসলাম এবং আইবিবিএল-এর ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আলমগীর হুসাইন, মনিরুল ইসলাম ও মো. কামাল হোসেন গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন মো. হেফজুর রহমান। আলোচনা পর্ব শেষে দেশের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল কুরআন সিদ্দিকীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জুলফিকার আলী।

দ্বিতীয় পর্বে ছিল মধ্যাহ্নভোজ এবং তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় চার দলীয় ফুটবল প্রীতি ম্যাচ।

উল্লেখ্য, প্রতাপনগর পরিবার একটি অ-রাজনৈতিক সংগঠন হিসেবে ২০২৫ সালে আত্মপ্রকাশ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির