1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা পরিষদ অধিবেশন সম্পন্ন”

  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“খাগড়াছড়িতে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা পরিষদ অধিবেশন সম্পন্ন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে “জেলা পরিষদ অধিবেশন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলর গাইড কমিশনার ত্রিনা চাকমা’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম।

অধিবেশনে গার্লস গাইড’র সদস্য সচিব লাকী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গাইড শিক্ষক টুলু মারমা।

এ সময় চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা, খাগড়াছড়ি গার্ল গাইডস্ এসোসিয়েশনের প্রাক্তন গাইড কমিশনার শ্রীলা তালুকদার,নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইডস কার্যক্রম মেয়েদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

অধিবেশনে জেলা পর্যায়ের বিভিন্ন স্কুলের গাইড সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির