“হোমনা পাক দরবার শরীফে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত”
আসাদ উল্লাহ- হোমনা প্রতিনিধি।
কুমিল্লার হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ) প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বাদ এশা পর্যন্ত চলে দিনব্যাপী এই মাহফিল।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলে হাজারো মুমিন মুসল্লি অংশ নেন। “নূর নবিজির আগমনে খুশির ছোঁয়া আনলো, মুমিনের হৃদয়খানি ঈমানেতে ভরলো”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো দরবার প্রাঙ্গণ।
দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, জশনে জুলুস, মিলাদ মাহফিল, দরুদ ও সালাম, এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসটি হোমনা উপজেলার গুরুত্বপূর্ণ এবং জনবহুল সড়কগুলো প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন হাজারো নবীপ্রেমিক মুসল্লি।
অনুষ্ঠান পরিচালনা করেন হোমনা পাক দরবার শরীফের সাজ্জাদানশীন, বিশ্ব ওলীকুল সম্রাট, পাগল কুলের শিরোমণি, পীরে তরিক্বত, গাউসুল আজম, শাহ সূফী হযরত হাজী বাহাউদ্দীন পীর সাহেব ও তাঁর সুযোগ্য উত্তরসূরি পীরজাদা হযরত আরিফুল হক সরকার সাহেব।
এ সময় বহু পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরাম উপস্থিত থেকে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং মুমিন মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল দারুস সুন্নাহ বাহাউদ্দীন শাহ মাদ্রাসা ও এতিমখানা, হোমনা, কুমিল্লা।
Leave a Reply