1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা “জাবেদ আলী” পেলেন কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড”

  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

“বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা “জাবেদ আলী” পেলেন কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড”

আলী হাসান, জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ।

কমনওয়েলথ বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সেরা উদ্যোক্তা (Best Entrepreneur) হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল ক্রীড়া গণমাধ্যম বিডিক্রিকটাইম–এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. জাবেদ আলী। সম্প্রতি মালয়েশিয়ায় এক বর্ণাঢ্য আয়োজনে তাঁর হাতে এই অর্জনের স্বীকৃতি তুলে দেওয়া হয়।

বর্তমানে ১ কোটি ৭০ লক্ষাধিক অনুসারী নিয়ে বিডিক্রিকটাইম কেবল বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম আস্থাভাজন ও জনপ্রিয় ক্রিকেট প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ২০১৫ সালে যাত্রা শুরু করা বিডিক্রিকটাইম এখন দেশের সবচেয়ে বড় ডিজিটাল স্পোর্টস পোর্টাল হিসেবে আস্থা অর্জন করেছে, যেখানে পাঠক ও দর্শকের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে।

জাবেদ আলী এবার এ সম্মাননা অর্জন করেছেন ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের প্রতিষ্ঠানকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরার কারণে। তার নেতৃত্বে বিডিক্রিকটাইম সফলভাবে কভার করেছে বিশ্বকাপ, এশিয়া কাপসহ আন্তর্জাতিক টুর্নামেন্ট ও সিরিজ। একইসাথে চালু করেছে দেশের প্রথম লাইভ ক্রিকেট স্কোরিং অ্যাপ।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে মো. জাবেদ আলী বলেন—
“এই সম্মান বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমীর ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন। বিডিক্রিকটাইম শুরু হয়েছিল নিছক ভালোবাসা থেকে, আজ তা দেশের ক্রীড়াপ্রেমীদের আস্থার প্রতীক। এই অর্জন আমার নয়, আমাদের পুরো টিম এবং পাঠক, দর্শক ও অনুসারীদের।”

এই অর্জনের মাধ্যমে দেশের ক্রীড়া সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে তুলে ধরার পথে বিডিক্রিকটাইম আরও একধাপ এগিয়ে গেল বলে বিশ্বাস ক্রিকেট সংশ্লিষ্টদের। এই যাত্রায় সবাই পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন জাবেদ আলী।
এর আগে বিডিক্রিকটাইম পায় বেসিস ন্যাশনাল আইসিটি এওয়ার্ড। ২০১৯ সালে মিডিয়া ও বিনোদন বিভাগে বেসিস আইসিটি এওয়ার্ডে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির