“ঐশী বাংলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উদযাপন”
আসাদ উল্লাহ উপজেলা প্রতিনিধি হোমনা,কুমিল্লা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা-এর ৪র্থ বর্ষে পদারপর্ণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব ও গুণিজন সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিএম ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠান সারথি, ফরহাদ মাজহার বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, কবি ও ভাবুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐশী বাংলার লেখক, পাঠক, সাংবাদিক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীসহ অসংখ্য অতিথিবৃন্দ।
এসময় কুমিল্লার হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন সরকার এবং মিডিয়া ও প্রেস সম্পাদক আহমেদ উল্লাহসহ সকল অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সম্পাদক মহোদয় বরণ করে নেন।
অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান দৈনিক ঐশী বাংলা-এর সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী।
Leave a Reply