1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“রাজনগরে শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুস অনুষ্ঠিত।

  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ জন দেখেছেন

“রাজনগরে শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুস অনুষ্ঠিত।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাছাড়ী এলাকায় শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সভাপতি জাকির হোসেন শাকিব এবং গাউসুল আজম জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আয়াজ মিয়ার নেতৃত্বে গাউসুল আজম জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুলুস শুরু হয়ে কাছাড়ী কেন্দ্রীয় ঈদগাহ প্রদক্ষিণ করে হরিপাশা বাজার মসজিদে এসে শেষ হয়।

জুলুসে শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের প্রচার সম্পাদক সাকিল আহমদ, কোষাধ্যক্ষ হোসেন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন।

পরে হরিপাশা বাজার মসজিদে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত হরিপাশার ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মামুন আহমদ সুনুর সভাপতিত্বে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা সভায় মাওলানা মুফতি হোসাইন আহমদ হানাফি, গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা জুনাইদ রেযা ক্বাদেরী, ইব্রাহিমপুর জামে মসজিদের ইমাম মাওলানা শাহিন আহমদ, হরিপাশাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম এবং কালাইকোনা বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা সুলাইমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত হরিপাশার ময়না মিয়া, শরিয়ত খান, ইসলামী ছাত্রসেনা কাছাড়ী শাখার সভাপতি হাফিজ সেজু আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির