1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“কমলগঞ্জে ডিবির অভিযানে ৩১৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ জন আটক।

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ জন দেখেছেন

“কমলগঞ্জে ডিবির অভিযানে ৩১৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ জন আটক।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১,৫০০ টাকাসহ সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে রক্ষিত ২২০ পিস কমলা রঙের ইয়াবা এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিসসহ মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া আটককৃত সত্য দেবনাথের হেফাজত থেকে নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির