“লামায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্য নিয়ে লামা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫। দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা, বান্দরবান পার্বত্য জেলা। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, লামা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমির হোসেন আমু।
আরও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আব্দর রব, লামা উপজেলা জামায়েত ইসলামি আমীর কাজি মোঃ ইব্রাহিম সহ সাংবাদিক, বিভিন্ন দপ্তর প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
Leave a Reply