“লামার রুপসীপাড়াতে ৩২০ জন দুঃস্থ মহিলা পেল ভিডব্লিউবি চাউল”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় গরীব,দুঃস্ত ও অডহায় মহিলাদের মাঝে মাসিক ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের আয়োজনে লামার রুপসীপাড়ায় কার্ড ও চাল বিতরণ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন রুপসীপাড়ার চেয়ারম্যান শাহ আলম (ভারপ্রাপ্ত),ট্যাগ অফিসার ও আনসার ভিডিপির প্রশিক্ষক মোহাম্নদ হিরু,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা,ইউপও সদস্য সীতারঞ্জন বড়ুয়া,খালেদা বেগম,শাহ বানু,উচাইচিং মার্না,আবু তাদের, উলামং মার্মা,স্নেহ কুমার বড়ুয়াসহ সকল ইউপি মেম্বার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীগণ।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছা জানান,
ভিডব্লিউবি (চক্র: ২০২৫-২৬) কর্মসূচির আওতায় ইউনিয়নে ৩২০ জন দুঃস্থ, অসহায় মহিলা মাঝে প্রথমবারে জুলাই -আগস্ট দুই মাসে একত্রে ৬০ কেজি চাউল ও কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply