“শেরপুরের ঝিনাইগাতীতে ছোট ভাই কতৃর্ক জাল দলিল করে বড় ভাইয়ের জমি আত্মসাতঃ আদালতে মামলা।
মাহফুজুর রহমান সাইমন শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের মৃত উসমান গনির প্রতারক ছোট ছেলে মোঃ আবু তালেব দুইটি জাল দলিল সৃষ্টি করে বড় ভাই আবুল হোসেনের ৪৮ শতাংশ কৃষি জমি আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওই ভূক্ত ভোগী বড় ভাই আবুল হোসেন তার জমি উদ্ধার এবং ন্যায় বিচার পেতে ছোট ভাই আবু তালেবের বিরুদ্ধে গত ০৪/০৯/২৫ইং তারিখে ঝিনাইগাতী সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং— ৮৯/২৫।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের মৃত উসমান গনির ছোট ছেলে আবু তালেব বর্তমান পাশ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিম পাড়ার বাসিন্দা। দুইটি জাল দলিল সৃষ্টি করে ৪৮ শতাংশ জমি আত্মসাত করেন এবং এসব দলিলের মধ্যে একটিতে ৪০ শতাংশ ও অপর দলিলে ৮ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে প্রতারক মোঃ আবু তালেব জাল দলিল দিয়ে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে গত ০৩/০৮/২০২৫ইং তার নামে খারিজা করেছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে জাল খারিজের বিষয়টি আবুল হোসেনের স্ত্রী মোছাঃ সালমা বেগম জানতে পেয়ে ওই জাল নামজারী খারিজা বাতিল চেয়ে সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন। মোঃ আবু তালেব শুধু জমি আত্মসাত করেও ক্ষান্ত থাকেনি তার বড় ভাই মোঃ আবুল হোসেন পেশায় একজন ইজিবাইক চালক, তাকে তার ইজিবাইকে মাদক রেখে মিথ্যা মামলা দিয়ে শায়েস্তা এবং হত্যা করার পরিকল্পনা করছেন বলে এমনটাই অভিযোগ করেছেন ভূক্তভোগী আবুল হোসেন। ইতোমধ্যে মোঃ আবু তালেব গত ০১/০৯/২০২৫ইং তারিখে ঝিনাইগাতী সাব রেজিষ্ট্রী অফিসে পুনরায় আরেকটি জাল দলিল করতে গেলে বিষয়টি বড় ভাই মোঃ আবুল হোসেন ও তার স্ত্রী মোছাঃ সালমা বেগম জানতে পারলে উভয়ের মধ্যে বাগ বিতণ্ডা হয়। এঘটনাকে পূঁজি করে মোঃ আবু তালেব তার ভাই ও ভাবীকে হয়রানী করতেই ঝিনাইগাতী সিআর আমলী আদালতে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেছেন যার সিআর মোকদ্দমা নং ৩৭৭/২০২৫ এছাড়াও আবুল হোসেন ও সালমা দম্পত্তির ৪০ শতাংশ জমিতে রোপা আমনের খেতের আংশিক আবু তালেব চারা উপরে ফেলে ক্ষতি সাধন করেছে। এসব ঘটনার সাথে জড়িত প্রতারক মোঃ আবু তালেবের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আবুল হোসেন ও সালমা বেগম দম্পত্তি বারবার হয়রানীর হতে পরিত্রাণ পেতে পুলিশ সুপারসহ আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতন কতৃর্পক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে অভিযুক্ত আবু তালেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
Leave a Reply