1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিতর্কের ব্যাক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এসময় কেসিপিএসসির অধ্যক্ষ লে. কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক, উপাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রভাষক হাফিজুল ইসলাম এবং বিচারকের দায়িত্বে ছিলেন প্রভাষক মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ফজলুল করিম ও সহকারী শিক্ষক শামীমা আক্তার।

খ গ্রুপে চ্যাম্পিয়ন নজরুল হাউজ

দিনের সবচেয়ে আকর্ষণীয় ছিল খ গ্রুপের ফাইনাল রাউন্ড।

বিষয় ছিল,“এই সংসদ মনে করে, ব্যক্তি স্বাধীনতা ও সামাজিক সুরক্ষার মধ্যে ভারসাম্য থাকা উচিত।”

সরকারি দলের পক্ষে অংশ নেয় রবীন্দ্র হাউজ এবং বিরোধী দলের হয়ে অংশ নেয় নজরুল হাউজ।

প্রতিযোগিতায় ২৯৪.৫৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় নজরুল হাউজ, আর ২৭৯.২০ পয়েন্ট নিয়ে রানার আপ হয় রবীন্দ্র হাউজ।

এ গ্রুপে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার অর্জন করে বিরোধী দলের সদস্য আহনাফ ইসলাম শাকিল।

অন্যান্য গ্রুপের ফলাফল

ক গ্রুপ (৬ষ্ঠ–৮ম, বাংলা): চ্যাম্পিয়ন নজরুল হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ।গ গ্রুপ (ইংরেজি): চ্যাম্পিয়ন রবীন্দ্র হাউজ, রানার আপ জসীম উদ্দীন হাউজ। ঘ গ্রুপ (কলেজ) চ্যাম্পিয়ন দ্বাদশ বি, রানার আপ দ্বাদশ এ।

পুরস্কার বিতরণ

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এমন প্রতিযোগিতার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির