“দৌলতপুরে টাকা ও জমি লিখে না দেয়ায় মাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে পাষান্ড ছেলে”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিদ্র নাথ ভদ্র ওরফে বরি (৪২) নামের এক ব্যক্তি তার মা করুণা রানী ভদ্রকে (৬০) গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক।
নিহত করুণা রানী ভদ্র মৃত ফটিক ভদ্র ওরফে বাসীর স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ ঘরেই ছুরিকাঘাতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যার পর পাশের ঘরে থাকা ছোট ভাই রথীন্দ্রনাথ ভদ্রকে হত্যার চেষ্টাও চালান রবি, তবে ব্যর্থ হয়ে পালিয়ে যায়।
রবি দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার। তার স্ত্রী লক্ষী বলেন, “রাতের বেলায় সে চৌকির ওপর ঘুমাত, আমি নিচে ঘুমাতাম। হঠাৎ করেই দেখি সে বিছানায় নেই, খুঁজে পাচ্ছি না।”
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন বলেন, খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে রবীন্দ্রনাথ ভদ্র কে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply