1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“রাঙ্গুনিয়ার ধামাইরহাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন “সিকদার চয়েজ” এর যাত্রা শুরু”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ জন দেখেছেন

“রাঙ্গুনিয়ার ধামাইরহাটে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন “সিকদার চয়েজ” এর যাত্রা শুরু”

ইমরান উপজেলা প্রতিনিধি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

রাঙ্গুনিয়ার ধামাইরহাট বাজারে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য আধুনিক জেন্টস ও লেডিস কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে “সিকদার চয়েজ”। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি স্টেশন সংলগ্ন দোকানটি ফিতা কেটে উদ্বোধন করেন দোকানের সত্বাধীকারী কামাল সিকদার, তার বাবা মহিউদ্দিন সিকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও এলাকার যুবকেরা।

তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের জন্য উপযোগী ফ্যাশন আইটেম থাকায় ধামাইরহাট এলাকার ক্রেতারা একে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে দেখছেন। তারা জানান, গ্রাহকদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়েই সিকদার চয়েজ সাজানো হয়েছে। বর্তমান প্রজন্ম ফ্যাশন ও ট্রেন্ড সচেতন। তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পোশাক ও আধুনিক কালেকশন সরবরাহ করতে সিকদার চয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে উদ্বোধনের প্রথম দিন থেকেই দোকানটিতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দোকানে আসা অনেক ক্রেতাই জানিয়েছেন, এতদিন এ এলাকায় আধুনিক ফ্যাশনের বড় কোনো দোকান না থাকায় তাদের বাইরে যেতে হতো। এখন স্থানীয় পর্যায়েই সর্বাধুনিক কালেকশন পাচ্ছেন বলে আনন্দ প্রকাশ করেছেন তারা।

সিকদার চয়েজ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা গ্রাহকদের পছন্দ ও আস্থাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ধামাইরহাটে ফ্যাশনের সব চাহিদার জন্য সিকদার চয়েজ হবে সবার প্রথম পছন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির