1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ জন দেখেছেন

“র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযান”

কবির জেলা প্রতিনিধি রংপুর 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক দুটি অভিযানে ১৯৮ বোতল ফেন্সিডিল ও ৩১.০৫৪ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ১০ মিনিটে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গংগাচড়া থানাধীন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১। আব্দুল মোতালেব ওরফে শান্ত (২৫), পিতা-মো. নুর ইসলাম, সাং-মিয়াপুর, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।
২। মো. ইসরাফিল (২৭), পিতা-মৃত নুর ইসলাম, সাং-মলিয়ারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।
৩। আরিফ হাসান (১৮), পিতা-বাবলু পাটোয়ারী, সাং-বড় কাগনা, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী।

অন্যদিকে, ১১ সেপ্টেম্বর (বুধবার) রাত ৩টা ১০ মিনিটে র‌্যাব-১৩ এর অপর একটি দল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি খিতিশ চন্দ্র রায়ের বসতবাড়ি থেকে ৩০.০৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিতিশ চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী দ্বিপালী রাণী রায় (৩৮) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির