1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের করুণ মৃত্যু, এলাকায় শোকের আবহ”

  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের করুণ মৃত্যু, এলাকায় শোকের আবহ”

মো: মাহমুদুর রহমান, বিশেষ প্রতিনিধি, খুলনা

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের মাহমুদকাটি মোড়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোস্তাফিজ রহমান (১৭) নামে এক তরুণ। তিনি উপজেলার বিরাশী গ্রামের মফিজুল শেখের ছেলে এবং স্থানীয় হাবিনগর ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোস্তাফিজ তার বন্ধু নয়নকে সঙ্গে নিয়ে আগড়ঘাটা বাজার থেকে কপিলমুনির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদকাটি মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা তালগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কপিলমুনি চায়না ক্লিনিকে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মোস্তাফিজকে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার সঙ্গী নয়ন অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে মোস্তাফিজের দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন শত শত মানুষ, বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি ও তার অসংখ্য সহপাঠী-বন্ধু।

স্থানীয়রা জানান, মোস্তাফিজ ছিলেন ভদ্র, বিনয়ী ও শিক্ষানুরাগী এক তরুণ। ছোটদের প্রতি স্নেহশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তিনি সবার প্রিয়পাত্র ছিলেন। তার অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির